Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 weeks ago

Sanjiv Goenka: ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন সঞ্জীব গোয়েঙ্কার দল

Manchester Super Giants Team And Sanjeev Goenka
Manchester Super Giants Team And Sanjeev Goenka

 

লন্ডন, ১৭ আগস্ট  : ২০১৬ সাল থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিনিয়োগ করছেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু ভারতীয় এই ধনকুবের শিরোপা জয়ের আশা কিছুতেই পূরণ হচ্ছিল না। অবশেষে সেই আশা পূরণ হলো গোয়েঙ্কার। এই শিল্পপতির দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস প্রথমবারের মতো ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন হলো।

লন্ডনের লর্ডসে রবিবার রাতে দ্য হান্ড্রেডের ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট। মাত্র ৩৮ বলে ৭২ রান করেন তিনি। সাইফার্ট ও পল ওয়াল্টার উদ্বোধনী জুটিতে ৩১ বলে যোগ করেন ৬৬ রান। পরে জস বাটলার ১৪ বলে ২৩ রান করে জয়ের পথ সহজ করেন। দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে এসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সুপার জায়ান্টস। এর আগে ২০২২ ও ২০২৩ আসরে তারা রানার্স আপ হয়েছিল।

You might also like!