Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Game

7 months ago

FIFA U17 World Cup 2025: অনূর্ধ্ব-১৭, ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল

FIFA U17 World Cup  2025
FIFA U17 World Cup 2025

 

দোহা, ২৫ নভেম্বর : টাইব্রেকারের চরম নাটকীয়তায় ব্রাজিলকে ৬-৫ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল পর্তুগিজ যুবারা, এর সঙ্গে স্বপ্নভঙ্গ হলো সেলেসাওদের। সোমবার রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে ফুটবল বিশ্ব দেখল চরম উত্তেজনার এক প্রদর্শনী। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধেও দুই দলের কেউ গোলের দেখা পাইনি। ফলে নির্ধারিত ৯০ মিনিটের লড়াই গোলশূন্য (০-০) অবস্থায় শেষ হয়। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় থাকে না। তাই ৯০ মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেওয়ার ঘোষণা করেন। পর্তুগাল এখন ফাইনাল ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়েছিল। ফলে বৃহস্পতিবার অস্ট্রিয়া ও পর্তুগালের মধ্যে হবে শিরোপা লড়াই। একই দিনে তৃতীয় স্থানের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি।

You might also like!