Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

5 days ago

Pak vs Aus T20I Series: অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের

Pak vs Aus T20I Series
Pak vs Aus T20I Series

 

লাহোর, ২ ফেব্রুয়ারি : লাহোরে রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১১ রানে জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে সব দল মিলিয়েই যা সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের, ২০০৫ সালে ১০০ রানে জিতেছিল তারা। সাইম ও বাবরের ফিফটি পর শাদাবের দৌলতে ২০৭ রান তোলে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে এই প্রথম দুইশো রান করতে পারল পাকিস্তান। আগের ম্যাচে ১৯৮ রান ছিল তাদের আগের সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার ইনিংসে ফিফটি করতে পারেননি কোনও ব্যাটসম্যান। ২৫ রানও করতে পারেননি কোনও ব্যাটসম্যান। এর ফলে স্রেফ ৯৬ রানে গুটিয়ে যায় মিচেল মার্শের দল। প্রতিপক্ষকে একশোর আগের গুঁড়িয়ে দেওয়ার কারিগর হলেন নাওয়াজ। ৪ ওভারে স্রেফ ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি।

You might also like!