Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Game

1 week ago

French Super Cup: আবারও ফরাসি সুপার কাপ পিএসজির

PSG's players celebrate with the trophy after winning the Trophee des Champions
PSG's players celebrate with the trophy after winning the Trophee des Champions

 

প্যারিস, ৯ জানুয়ারি : আবারও ফরাসি সুপার কাপ জিতল লুইস এনরিকের দল পিএসজি। কুয়েতে বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয় ২-২ গোলে। টাইব্রেকারে ৪-১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ইউরোপ চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। সবশেষ ১৩ বারের মধ্যে ১২ বারই জয়ী তারা। ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা উসমান দেম্বেলের গোলে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। ৮৭ মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মার্সেই। এরপর মনে হচ্ছিল পিএসজির পরাজয় অনিবার্য। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রামোসের গোল। ম্যাচ হয়ে যায় ২-২ এবং ম্যাচ চলে যায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ইউরোপ চ্যাম্পিয়নরা।

You might also like!