Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Game

8 months ago

World Cup 2026 Qualifiers: সরলথ ও হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপের কাছে নরওয়ে

Norway vs Estonia 4-1,World Cup 2026 Qualifiers
Norway vs Estonia 4-1,World Cup 2026 Qualifiers

 

অসলো, ১৪ নভেম্বর : ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে নরওয়ে। সরলথের জোড়া গোলের পর দুবার জালে বল পাঠান হলান্ড।জাতীয় দলের হয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচে জালের দেখা পেলেন গোলমেশিন হলান্ড। চলতি মরসুমে অবিশ্বাস্য ফর্মে থাকা হলান্ড ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচে এই নিয়ে মোট গোল করলেন ৩০টি।আন্তর্জাতিক ফুটবলে ৪৭ ম্যাচে তাঁর গোল হল ৫৩টি। টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তার জন্য নরওয়ে প্রথম আধ ঘণ্টায় গোলের জন্য ১১টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তাঁরা।

You might also like!