Breaking News
 
WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ

 

Game

1 week ago

Nations League: নেশন্স লিগ, তুরস্কের মাঠে জয়ে ফিরল ইতালি

Italy rebound in Turkey as France snatch late win in Belgium
Italy rebound in Turkey as France snatch late win in Belgium

 

বুর্সা (তুরস্ক), ২৯ সেপ্টেম্বর : প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে উয়েফা নেশন্স লিগে তুরস্ককে ৪-১ গোলে হারাল রবের্তো মানচিনির দল ইতালি। নতুন কোচের হাত ধরে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল ইতালিয়ানরা। আলেস্সান্দ্রো বাস্তোনির গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান দাভিদে ফ্রাত্তেসি। একটু পরই তৃতীয় গোলটি করেন কায়োদে। এরপর তুরস্ক ব্যবধান কমানোর পর, বিজয়ীদের চতুর্থ গোলটি করেন পিও এস্পোজিতো। তবে কোণঠাসা অবস্থায় থেকেও দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেলল তুরস্ক, কিন্তু স্কোরলাইনে কোন পরিবর্তন আনতে পারল না।

দুটি দলই হার দিয়ে এবারের নেশন্স লিগ শুরু করে। ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে তুরস্ক এবং বেলজিয়ামের কাছে ২-০ ব্যবধানে হারে ইতালি। ম্যাচে গোলের জন্য ১৫টি শট নিয়ে কেবল তিনটিই লক্ষ্যে রাখতে পারে তুরস্ক। ইতালির ১৪ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।
দুই ম্যাচে একটি করে জয়ে সমান ৩ পয়েন্ট বেলজিয়াম ও ইতালির। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। তুরস্ক এখনও পয়েন্ট পায়নি।

You might also like!