Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

2 weeks ago

MLS Cup final: এমএলএস কাপের ফাইনালে মেসির মায়ামি

Lionel Messi; MLS Cup final
Lionel Messi; MLS Cup final

 

ফ্লোরিডা, ২৪ নভেম্বর : লিওনেল মেসির ১ গোল ও ৩ অ্যাসিস্টে সিনসিনাতিকে হারিয়ে এমএলএস প্লেঅফ কাপের ফাইনালে উঠলো মেসির ইন্টার মায়ামি। তারা সিনসিনাতিকে হারিয়েছে ৪-০ গোলে। কোয়াটার ফাইনালে নাশভিলের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল মিয়ামি।

ইন্টার মায়ামি এবারই প্রথম এমএলএস প্লেঅফ কাপের ফাইনালে উঠল। ক্লাবের ইতিহাসে তো পারেইনি, ইন্টার মায়ামি লিওনেল মেসিকে দলে নেওয়ার পর দুই প্রথম মরসুমে ফাইনাল ওঠা দূরের কথা, প্লেঅফেও উঠতে পারেনি। গত মরসুমে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। ২০২৩ মরসুমেও প্লেঅফে উঠতে পারেনি।

মেসি এক গোলতো করেছেন, আর পরের সবগুলো গোলে অবদান রাখেন। মাতেও সিলভেতিকে দিয়ে গোল করার পর জোড়া অ্যাসিস্ট করেন তাদেও অ্যালেন্দের গোলে। ফাইনালে মুখোমুখি হবে নিউইর্য়ক সিটির সঙ্গে।

মেজর লিগ সকারে এই মরসুমটা মেসির দারুন গেল। প্রথম পর্বে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতেছিলেন। এই সাফল্যের জন্য জায়গা করে নিয়েছিলেন বর্ষসেরা একাদশেও। এছাড়া মেসি লিগসেরা একাদশেও গত মরসুমে জায়গা করে নিয়েছিলেন।

You might also like!