Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

2 weeks ago

World Cup 2026: আন্তমহাদেশীয় প্লে-অফে প্রতিপক্ষ দলের তালিকা

FIFA World Cup 2026 Intercontinental Playoff
FIFA World Cup 2026 Intercontinental Playoff

 

জুরিখ, ২১ নভেম্বর : ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আন্তমহাদেশীয় প্লে-অফের ড্রয়ে নিউ কালেডোনিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জ্যামাইকা। আর বলিভিয়ার মুখোমুখি হবে সুরিনাম। আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই পর্বে বিশ্বকাপের দুটি জায়গার জন্য লড়বে ছয়টি দল। আগামী মার্চে গুয়াদালাহারা ও মন্তেরেতে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ।

প্লে-অফের দুটি ফাইনালে সরাসরি খেলবে ইরাক ও কঙ্গো। জ্যামাইকা ও নিউ কালেডোনিয়ার মধ্যকার প্রথম সেমি-ফাইনাল থেকে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে কঙ্গোর। অন্য ফাইনালে ইরাক লড়বে বলিভিয়া-সুরিনামের মধ্যকার দ্বিতীয় সেমি-ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে। দুই ফাইনালে জয়ী দল নিশ্চিত করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বের জায়গা।

You might also like!