Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

1 week ago

la liga 2025 26: লা লিগা, আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সিলোনা

Fernando Torres
Fernando Torres

 

বার্সিলোনা, ৩ ডিসেম্বর : কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লা লিগায় আতলেতিকোকে ৩-১ গোলে হারিয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সিলোনা। প্রথমার্ধে আলেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নেন দানি ওলমো। আর একেবারে শেষ মিনিটে জয় নিশ্চিত করেন ফেররান তরেস।

পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে বার্সিলোনা। আর আতলেতিকোর ৭ শটের ২টি লক্ষ্যে ছিল। ১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ, তবে একটি ম্যাচ কম খেলেছে শাবি আলোন্সোর দল। বার্সিলোনার সমান ম্যাচে দ্বিতীয় হারে আতলেতিকো ৩১ পয়েন্ট নিয়ে চারে আছে। টানা ছয় ম্যাচে জয়ের পর হারের মুখ দেখল দিয়েগো সিমেওনের দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিয়ারেয়াল।

You might also like!