Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Game

8 months ago

ISL: আইএসএলের ভাগ্য ঝুলে, সমাধানে আজ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে ফেডারেশন

ISL
ISL

 

নয়াদিল্লি: ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভবিষ্যৎ এবং টেন্ডার সংক্রান্ত জটিলতা নিরসনে আজ, মঙ্গলবার ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) সম্ভবত সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও, যিনি আইএসএলের টেন্ডারের জন্য গঠিত বিড ইভ্যালুয়েশন কমিটির প্রধান, তিনি আজ সুপ্রিম কোর্টে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন। এই রিপোর্টে আইএসএলের টেন্ডার ডাকার পরবর্তী বর্তমান পরিস্থিতি সবিস্তারে জানানো হবে। মূলত, তাঁর রিপোর্টের ওপর ভিত্তি করেই আইএসএলের পরবর্তী ভাগ্য নির্ধারিত হতে পারে।টেন্ডারের প্রক্রিয়া শুরুর আগে এফএসডিএল সহ বেশ কিছু কোম্পানির সঙ্গে আলোচনায় বসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তাতে মোটামুটি যে বিষয়গুলি উঠে এসেছে, তাতে যারাই বিড করুক, গভর্নিং কাউন্সিলের জায়গায় সেই সংস্থাকে দায়িত্ব না দিলে, সংস্থাগুলি আইএসএল চালানোর জন্য বিপুল অর্থ খরচ করতে রাজি নয়।এর পাশাপাশি রয়েছে রেলিগেশন-প্রোমোশন এবং বিডের শর্ত হিসেবে বার্ষিক সাড়ে সাঁইত্রিশ কোটি টাকা ফেডারেশনকে দেওয়ার ব্যাপারটাও।

বার্ষিক সাড়ে সাঁইত্রিশ কোটি কমানো-বাড়ানোটা ফেডারেশনের উপর নির্ভর করে। কিন্তু রেলিগেশন-প্রোমোশনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ফেডারেশনের সংবিধান তৈরি হয়েছে। ফলে এই ইস্যুতে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারবেন না ফেডারেশন কর্তারা। সঙ্গে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, দেশের সর্বোচ্চ লিগ পরিচালনা করবে ফেডারেশন। ফলে গভর্নিং কাউন্সিল এবং লিগের রেলিগেশন-প্রোমোশন নিয়ে নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে হলে তা সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে। সেই কারণেই ঠিক হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও সম্ভবত আজকেই আইএসএল টেন্ডার নিয়ে তাঁর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টকে জানাবেন। তারপর তাকিয়ে থাকতে হবে আদালতের রায়ের দিকে।তবে একটা বিষয় পরিষ্কার, আদালতের রায়ের পর যদি নতুন করে শর্ত তৈরি করে ফের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়, তাহলে আইএসএল চালু করার জন্য পর্যাপ্ত সময় ক্রমশ কমে আসবে। এটাই যা চিন্তার।

You might also like!