Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Game

5 months ago

IPL 2026: আইপিএল ২০২৬, ৩০০ ছক্কার ক্লাবে যোগ দেওয়া তৃতীয় ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli

 

নয়াদিল্লি , ২৫ এপ্রিল : শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটানন্সের বিপক্ষে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি আইপিএলে ৩০০ ছক্কা হাঁকানো তৃতীয় খেলোয়াড় হয়েছেন। রশিদ খানের বিপক্ষে ইনিংসের অষ্টম ওভারে লং-অনের উপর দিয়ে ছক্কা মেরে কোহলি এই মাইলফলকে পৌঁছান। আইপিএলে ৩০০-র বেশি ছক্কা হাঁকানো অন্য দুই খেলোয়াড় হলেন ক্রিস গেইল এবং রোহিত শর্মা । ৩৫৭টি ছক্কা মেরে এই তালিকায় শীর্ষে রয়েছেন গেইল, অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত মেরেছেন ৩২১টি ছক্কা। কোহলি নিজের ২৬৬তম আইপিএল ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছেন। সিএসকে-র এমএস ধোনি এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স যথাক্রমে ২৬৪ ও ২৫১টি ছক্কা মেরে শীর্ষ পাঁচের তালিকাটি পূর্ণ করেছেন।

আইপিএলে সর্বাধিক ছক্কা:

**ক্রিস গেইল - ১৪১ ইনিংসে ৩৫৭ চক্ত

**রোহিত শর্মা - ২৭১ ইনিংসে ৩১০ রান

**বিরাট কোহলি - ২৬৬ ইনিংসে ৩০০ রান

**এমএস ধোনি - ২৪২ ইনিংসে ২৬৪ রান

**এবি ডি ভিলিয়ার্স - ১৭০ ইনিংসে ২৫১ রান

You might also like!