Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Game

5 days ago

Asian Games 2026: পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে সোনা জিতল ভারত

India defeat Pakistan to clinch Asian Games gold
India defeat Pakistan to clinch Asian Games gold

 

নিসিন(জাপান), ৩ অক্টোবর  : শনিবার নিসিনে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে ভারত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সোনার পদক ধরে রেখেছে এবং এর মাধ্যমে আইচি-নাগোয়া গেমসে ভারতের ঝুলিতে আরও একটি সোনার পদক যোগ করেছে। চলতি আসরে এটি ছিল ভারতের ১৯তম সোনার পদক। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল জয়ের একাদশ অপরিবর্তিত রেখে ভারত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং অভিষেক শর্মা ও তিলক ভার্মার আক্রমণাত্মক অর্ধশতকের ওপর ভারত করে ছয় উইকেটে ২১১ রান।

ইনিংসের সূচনা করতে নেমে অভিষেক ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, অন্যদিকে তিলক ২২ বলে ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে শেষের দিকে রানের গতি বাড়িয়ে দেন। শিবম দুবের সঙ্গে তাঁর জুটিটি খুবই গুরুত্বপূর্ণ। এই জুটি ষষ্ঠ উইকেটে মাত্র ৩০ বলে ৬২ রান যোগ করে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। ভারত ছয় উইকেটে ২১১ রান করে। পাকিস্তান রান তাড়া করার দৃঢ় সংকল্প নিয়েই শুরু করেছিল। কিন্তু ভারত গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিয়েছে। তবে হাসান নওয়াজ ৫১ বলে ৯৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে লড়াইয়ে টিকিয়ে রাখেন।

এক সময় ২৪ বলে ৬৮ রান দরকার এবং হাতে ছয়টি উইকেট থাকায় পাকিস্তানের তখনও ম্যাচটি জিতে নেওয়ার চেষ্টা করেছিল। হাসান দারুণ খেলছিলেন। শিভম দুবের ১৭তম ওভারে ১৬ রান আসায় ম্যাচটি একটি টানটান উত্তেজনার সমাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। এরপর ওয়াশিংটন সুন্দর ম্যাচের মোড় ভারতের অনুকূলে ঘুরিয়ে দেন। তিনি ১৮তম ওভারে মাত্র আট রান দিয়ে সামাদের উইকেট তুলে নেন এবং ভারতের ম্যাচ জয়ের সম্ভাবনা দারুন ভাবে তৈরি হয়।শেষ ১২ বলে ৪৪ রান প্রয়োজন ছিল, তখন জসপ্রিত বুমরাহ ১৯তম ওভারে মাত্র ১১ রান দেন। এর ফলে পাকিস্তানের শেষ ছয় বলে ৩৩ রানের প্রয়োজন ছিল, যা তাদের পক্ষে অতিক্রম করা অসম্ভব ছিল। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও দুবে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিলক বর্মা।

You might also like!