Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Game

1 week ago

T20 World Cup: টি-টোয়েন্টি সিরিজে ভারতের বড় ধাক্কা

Tilak Varma
Tilak Varma

 

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে এক বড় ধাক্কা খেল ভারত। প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন ছন্দে থাকা ব্যাটসম্যান তিলাক ভার্মা। রাজকোটে বুধবার তিলাকের অণ্ডকোষে অস্ত্রোপচার হয়। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, এদিন সকালে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং সুস্থ হয়ে উঠেছেন।
অনুশীলনে ফেরা এবং শারীরিক উন্নতির ওপর নির্ভর করে সিরিজের বাকি দুই ম্যাচে তার খেলার বিষয় মূল্যায়ন করা হবে, বলা হয়েছে বিসিসিআইয়ের বিবৃতিতে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত।

You might also like!