Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

3 weeks ago

India vs South Africa, 1st Test Day 1: শুক্রবার শুরু ভারত -দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ, গিলের সামনে যেসব রেকর্ড ভাঙার সুযোগ

Jasprit Bumrah celebrates with teammates
Jasprit Bumrah celebrates with teammates

 

কলকাতা, ১৪ নভেম্বর : শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্ট সিরিজে বেশকিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক শুভমান গিল। চলতি বছরের জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় গিলের। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজটি ড্র করে ভারত। সেই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন গিল। এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ৭ টেস্টে ১৩ ইনিংসে গিল করেছেন ৯৪৬ রান। আর মাত্র ৫৪ রান করতে পারলেই অধিনায়ক হিসেবে ভারতের হয়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়বেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল কিংবদন্তি সুনীল গাভাস্কারের দখলে।

এদিকে গিল আরেকটি সেঞ্চুরি করলে আরেকটি রেকর্ড গড়বেন। অধিনায়ক হিসেবে এক বছরে ভারতের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি তাঁর দখলে চলে যাবে। ২০১৭ সালে কোহলি টেস্ট অধিনায়ক হিসেবে এক বছরে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। গিলও এরই মধ্যে পাঁচটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আর দুটি সেঞ্চুরি করতে পারলে গিল করবেন আরও একটি রেকর্ড। তিনি ছুঁয়ে ফেলবেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। ভারতের হয়ে এক বছরে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড টেন্ডুলকারের। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিন সেঞ্চুরি করলে গিল এই রেকর্ড ভাঙবেন।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে গিলের রয়েছে সর্বোচ্চ রানের রেকর্ড। এখনও পর্যন্ত ২,৮৩৯ রান করেছেন তিনি। আর মাত্র ১৬১ রান করতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান স্পর্শ করবেন গিল। শুধু পাকিস্তানের বাবর আজমই রয়েছেন এই তালিকায়।

You might also like!