Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

1 week ago

Barcelona vs Real Oviedo, La Liga: স্প্যানিশ লিগ, ওভিয়েডোকে হারিয়ে শীর্ষস্থানে ফিরল বার্সিলোনা

Barcelona vs Real Oviedo, La Liga
Barcelona vs Real Oviedo, La Liga

 

বার্সিলোনা, ২৬ জানুয়ারি : স্প্যানিশ লিগে টেবিলের তলানিতে রয়েছে রিয়াল ওভিয়েডো। সেই দলকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় পেল বার্সিলোনা। কাতালান ক্লাবটির হয়ে গোল করেন ওলমো, রাফিনহা এবং ইয়ামাল। লিগে ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। সেই জয় রিয়ালকে টেবিলের শীর্ষে নিয়ে যায়। তবে টেবিলের শীর্ষস্থান একদিনও স্থায়ী হলো না রিয়ালের জন্য। রবিবার রিয়াল ওভিয়েডোকে হারিয়ে শীর্ষস্থান পুনরুত্থান করল বার্সিলোনা। ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ২১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রিয়াল ওভিয়েডো।

You might also like!