Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

5 months ago

Glenn McGrath: ধারাভাষ্যকারের চাকরি গেল গ্লেন ম্যাকগ্রার

Glenn McGrath
Glenn McGrath

 

সিডনি, ২০ নভেম্বর : আসন্ন অ্যাশেজে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) হয়ে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল ম্যাকগ্ৰার। কিন্তু বেটিং সংস্থার সঙ্গে জড়িত থাকায় ধারাভাষ্যকারের চাকরি গেল ৫৬৩টি টেস্ট উইকেটের মালিক ম্যাকগ্রার। বৃহস্পতিবার সিডনি মর্নিং হেরাল্ড-এর দাবি, ‘বেট৩৬৫’ নামক একটি বেটিং সংস্থার প্রচারে রয়েছেন ম্যাকগ্রা। এই খবর প্রকাশ্যে আসার পর ম্যাকগ্রাকে সরাতে দেরি করেনি এবিসি। এই সম্প্রচারকারী চ্যানেল জানিয়েছে, ‘অ্যাশেজ সিরিজের জন্য এবিসি ও গ্লেন ম্যাকগ্রা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে!’ ম্যাকগ্রার মতো একই কারণে ২০২২ সালে এবিসির চুক্তি হারিয়েছিলেন মিচেল জনসন। প্রাক্তন এই বাঁ-হাতি পেসারের চুক্তি ছিল ‘বেট নেশন’ নামে একটি সংস্থার সঙ্গে।

You might also like!