Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Game

9 months ago

Mats Hummels: অবসরের ঘোষণা জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ম্যাট হামেলসের

Mats Hummels
Mats Hummels

 

বার্লিন, ৫ এপ্রিল : অবসরের ঘোষণা করলেন জার্মান ডিফেন্ডার ম্যাট হামেলস। শনিবার সামাজিক মাধ্যম এক্সে নিজের অবসর ঘোষণার কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড এর এই তারকা l বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ডে ১৭ বছর কাটানোর পর গত বছর সেপ্টেম্বরে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেন হামেলস। চলতি মরসুমের পর আর কোনও ধরনের পেশাদার ফুটবলে দেখা যাবে না ৩৬ বছর বয়সী এই জার্মান তারকাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামেলস বলেছেন, 'খেলা ছাড়ার সঠিক সময় বলে মনে করেছি। তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সঠিক সময়ে সঠিক কোচ এবং সঠিক সতীর্থদের পেয়ে আমি এই জায়গায় আসতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এখন অনেক কিছু মিস করব।' জার্মান ফুটবলে ৬ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হামেলস। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৪ সালের বিশ্বকাপ। ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগেও দুইবার ফাইনাল খেলেছেন তিনি।


You might also like!