Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

3 weeks ago

FIFA World Cup qualifiers: বিশ্বকাপ বাছাই, লুক্সেমবার্গকে হারিয়ে স্লোভাকিয়া ম্যাচের অপেক্ষায় জার্মানি

Germany vs Slovakia;FIFA World Cup qualifiers
Germany vs Slovakia;FIFA World Cup qualifiers

 

লুক্সেমবার্গ, ১৫ নভেম্বর : প্রতিপক্ষের মাঠে শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি লুক্সেমবার্গএর বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল জার্মানি। নিক ভল্টামাডার জোড়া গোলে জিতে সরাসরি বিশ্বকাপে খেলার আশায় থাকল জার্মানি। স্লোভাকিয়ার বিপক্ষে হেরে বাছাই শুরুর পর, এই নিয়ে টানা চার ম্যাচ জিতল জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে তারা। একই সময়ে শুরু আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ সময়ের গোলে ১-০ ব্যবধানে জিতেছে স্লোভাকিয়া। তাদের পয়েন্টও ১২। আগামী সোমবার মুখোমুখি হবে জার্মানি ও স্লোভাকিয়া। ওই ম্যাচের বিজয়ীরাই পাবে সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট। আর স্লোভাকিয়ার কাছে হেরে বাছাইয়ের প্লে-অফে খেলার আশাও শেষ হয়ে গেল নর্দার্ন আয়ারল্যান্ডের। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

You might also like!