Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

SL vs ENG ODI Series 2026: ৬৬১ রানের ম্যাচ জিতে সিরিজ ইংল্যান্ডের

Harry Brook
Harry Brook

 

কলম্বো, ২৮ জানুয়ারি : মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয় ৫৩ রানে। হার দিয়ে শুরু করার পর টানা দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংলিশরা। ২০২৩ সালের মার্চের পর এই প্রথম দেশের বাইরে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল তারা। কলম্বোয় মঙ্গলবার ইংল্যান্ড ৫০ ওভারে করে ৩ উইকেটে ৩৫৭ রান, এই সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে যা তাদের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১৯৮৩ সালে টন্টনে ৩৩৩। জবাবে প্রথম ৯ ওভারে ২ উইকেটে ৯৪ রান করা শ্রীলঙ্কা ৩০৪ রানে থমকে যায় ২০ বল বাকি থাকতে। দুই দল মিলিয়ে রান হয়েছে ৬৬১, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে ম্যাচে যা সর্বোচ্চ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০৮ বলে অপরাজিত ১১১ রান করেন রুট। আর ১৩৬ রান করে অপরাজিত থাকেন ব্রুক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…