Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Game

11 months ago

MS Dhoni creates history, IPL 2025: প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নতুন কীর্তি গড়লেন ধোনি

MS Dhoni
MS Dhoni

 

কলকাতা, ১৫ এপ্রিল : সোমবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জয়েন্টস ও চেন্নাই সুপার কিংস ম্যাচে চেন্নাইয়ের স্পিনার রবীন্দ্র জাদেজার বলে অনেকটা বেরিয়ে এসে বল মারার চেষ্টা করলেন আয়ুশ বাদোনি। কিন্তু পারলেন না। তাকে সহজেই স্টাম্পিং করলেন মাহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে এই অভিজ্ঞ কিপার গড়লেন এক অনন্য কীর্তি। আইপিএলে ধোনির ২০০তম ফিল্ডিং ডিসমিসাল এটি। টুর্নামেন্টটির দেড় যুগের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। আইপিএলে ধোনির ফিল্ডিং ডিসমিসাল এখন ২০১টি। এর মধ্যে কিপার হিসেবে তার ক্যাচ ১৫১টি, স্টাম্পিং ৪৬টি। এছাড়া চারটি ক্যাচ তিনি নিয়েছেন ফিল্ডার হিসেবে। এই তালিকায় ধোনির ধারেকাছে কেউ নেই। ১৮২ ফিল্ডিং ডিসমিসাল নিয়ে দুইয়ে আছেন দিনেশ কার্তিক। পরের চারটি স্থানে যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স (১২৬), রবিন উথাপ্পা (১২৪), ঋদ্ধিমান সাহা (১১৮) ও বিরাট কোহলি (১১৬)।


You might also like!