Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

4 days ago

12th Copa América Futsal: কোপা আমেরিকা ফুটসাল, আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন সেলেসাওরা

Brazil champion of the CONMEBOL Copa América Futsal 2026
Brazil champion of the CONMEBOL Copa América Futsal 2026

 

প্যারাগুয়ে, ৩ ফেব্রুয়ারি : সোমবার প্যারাগুয়ে অলিম্পিক কমিটির (সিওপি) অস্কার হ্যারিসন স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে রোমাঞ্চকর এই ফাইনাল। কোপা আমেরিকা ফুটসালের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ১২তম শিরোপা জিতেছে ব্রাজিল। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়েছে।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে আর্জেন্টিনা রোসার গোলে সমতা আনে। তবে আর্জেন্টিনার উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিটের মধ্যেই বার্সিলোনার খেলোয়াড় দিয়েগো হেনরিক গোল করে ব্রাজিলকে ২–১ ব্যবধানে জয় এনে দেন। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি ফাইনাল জিতে রেকর্ড দ্বাদশ শিরোপা নিশ্চিত করল। আর্জেন্টিনা এখনও পর্যন্ত তিনবার এই প্রতিযোগিতার ট্রফি জিতেছে । কোপা আমেরিকার ১৫তম আসরে তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।

You might also like!