Game

6 days ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ, নাটকীয় জয় পেল মিকেল আর্তেতার দল আর্সেনাল

Mikel Arteta
Mikel Arteta

 

লিসবন, ৮ এপ্রিল : লিসবনে মঙ্গলবার রাতে স্পোর্তিংয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলটি করেছেন কাই হাভার্টজ। কয়েক দিন আগে দ্বিতীয় স্তরের দল সাউথ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা। এদিন ম্যাচে প্রায় ৫৬ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। আর স্পোর্তিংয়ের ১১ শটের পাঁচটি শট ছিল লক্ষ্যে। আগামী বুধবার আর্সেনালের মাঠে হবে ফিরতি লেগ।

You might also like!