Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

2 weeks ago

Champions League: চ‍্যাম্পিয়ন্স লিগ, লেভারকুজেনের বিপক্ষে সিটির হার

Chelsea players celebrate goal against Barcelona
Chelsea players celebrate goal against Barcelona

 

ইতিহাদ, ২৬ নভেম্বর : চ‍্যাম্পিয়ন্স লিগে ম‍্যানচেস্টার সিটির মাঠে দারুণ এক জয় পেল জার্মানির ক্লাব বায়ার লেভারকুজেন। ইতিহাদ স্টেডিয়ামে চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে মঙ্গলবার রাতে ২-০ গোলে হেরেছে সিটি। আলেহান্দ্রো গ্রিমালদো প্রথমার্ধে লেভারকুজেনকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়িয়েছেন পাত্রিক শিক।

ব‍্যস্ত সূচির কথা মাথায় রেখে সিটি কোচ পেপ গুয়াদিওলা ম্যাচে জানলুইজি দোন্নারুম্মা, আর্লিং হলান্ড, ফিল ফোডেন, জেমেরি ডোকুদের বেঞ্চে রেখেছিলেন। দ্বিতীয়ার্ধে ফোডেন, ডোকু, হলান্ডরা মাঠে নামলেও দলের ভাগ‍্য পরিবর্তন হয়নি। চ‍্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের পর ৫ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত ৬ নম্বরে আছে সিটি। ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে লেভারকুজেন। আর ৪ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

You might also like!