Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Harry Kane: বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনের ৪০০ গোল

Harry Kane reaches 400 club career goals
Harry Kane reaches 400 club career goals

 

মিউনিখ, ১৯ অক্টোবর :বায়ার্ন মিউনিখের জার্সিতে দারুণ ছন্দে ছুটে চলেছেন কেইন। শনিবার বরুশিয়ার বিরুদ্ধে আরেকটি গোল করেছেন হ্যারি কেইন। দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ তারকা। বুন্ডেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুতে দলকে এগিয়ে নিয়ে মাইলফলকটি স্পর্শ করেন কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ২২মিনিটে গোলটি করেন তিনি। বায়ার্ন মিউনিখের জার্সিতে এই নিয়ে কেইনের গোল হলো ১০৪টি। ক্লাব ফুটবল কেরিয়ারে সবচেয়ে বেশি গোল তিনি করেছেন টটেনহ্যাম হটস্পারের হয়ে, ২৮০টি। এছাড়া লেস্টার সিটির হয়ে দুটি, মিলওয়ালের হয়ে ৯টি এবং লেইটন ওরিয়েন্টের হয়ে পাঁচটি গোল করেছেন এই স্ট্রাইকার। ডর্টমুন্ডের বিপক্ষে ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। ছয় মিনিট পর ইউলিয়ান ব্রান্ডট একটি গোল শোধ করে লড়াই জমিয়ে তুললেও, দলের হার এড়াতে পারেননি তিনি। এবারের লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে ডর্টমুন্ড।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…