Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Game

1 year ago

UEFA Champions League: ১০ জন নিয়েও জয় পেল বার্সেলোনা

UEFA Champions League
UEFA Champions League

 

বার্সেলোনা, ৬ মার্চ : চ‍্যাম্পিয়নস লিগের শেষ ষোলার প্রথম লেগে বুধবার রাতে ১০ জনের দল নিয়ে মরণপণ লড়াই করে জিতে গেল বার্সেলোনা। তারা ১-০ গোলে জয় পেল বেনফিকার বিরুদ্ধে। মরসুমে নিজের ২৫–তম গোল করে ব‍্যবধান গড়ে দিয়েছেন রাফিনিয়া। কাঙ্খিত গোলটি আসে ৬১ মিনিটে। স্বাগতিকদের অর্ধে আন্তোনিও সিলভার একটি ব‍্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জালে বল পাঠান রাফিনিয়া।

 কেরিয়ারের প্রথম লাল কার্ড দেখে ২২ মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার পাউ কুবার্সি। বাকি ৬৮ মিনিট ১০ জনে রক্ষণ সামলে দারুণ এই জয় তুলে নিয়েছে বার্সিলোনা। এই দিন প্রায় ৫২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২৬টি শট নেয় বেনফিকা। যার মধ্যে ৮টি শট ছিল লক্ষ‍্যে। আর এই শট গুলো রুখে দিয়ে সফরকারীদের জয়ের নায়ক হয়ে যান স্ট‍্যান্সনি। অন‍্য দিকে বার্সিলোনার ১০ শটের পাঁচটি ছিল লক্ষ‍্যে। আগামী মঙ্গলবার বার্সেলোনায় ফিরতি লেগে এই দুই দল আবার মুখোমুখি হবে।

You might also like!