Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Game

3 weeks ago

Copa del Rey: কোপা দেল রে, দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয় পেল বার্সিলোনা

Racing Santander vs Barcelona, Copa del Rey
Racing Santander vs Barcelona, Copa del Rey

 

বার্সিলোনা, ১৬ জানুয়ারি : কোপা দেল রে'তে বৃহস্পতিবার দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সিলোনাকেও খেলতে হয়েছে দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে। সেই ম্যাচেও কষ্টার্জিত জয় পেল হ্যান্সি ফ্লিকের দল। আর এই জয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে বার্সা। দ্বিতীয় স্তরের দল রেসিং ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয় পেল বার্সিলোনা। দ্বিতীয়ার্ধে গোল দুটি হয়। একটি গোল করেছেন ফেরান তোরেস, অন্যটি লামিন ইয়ামাল। পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বার্সিলোনা। রেসিংয়ের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতল বার্সিলোনা।আগামী রবিবার (১৮ জানুয়ারি) লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে তারা।

You might also like!