Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Game

3 weeks ago

Spanish league: রিয়াল সোসিয়েদাদের কাছে হারলো বার্সিলোনা

Barcelona
Barcelona

 

বার্সিলোনা, ১৯ জানুয়ারি : অবশেষে থামালো বার্সিলোনার জয় রথ। টানা ১১ ম্যাচ পর হারের মুখ দেখল হ্যান্সি ফ্লিকের দল। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে গেল তারা। এই হারে তারা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে মাত্র ১ পয়েন্ট বেশি থাকল। প্রথমার্ধের ২৫ সেকেন্ডেই মিকেল ওইয়ারসাবাল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে বদলি নেমে সমতা ফেরান বার্সিলোনার মার্কাস র্যাশফোর্ড। কিন্তু পরের মিনিটেই গন্সালো গেদেসের গোল শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

লা লিগায় টানা ৯ আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর হারলো বার্সিলোনা। গত অক্টোবরের ক্লাসিকোর পর এই প্রথম লিগ ম্যাচে হারল কাতালান দলটি। এই আসরে সব মিলিয়ে তাদের তৃতীয় হার এটি। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ম্যাচে প্রায় ৭৩ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য বার্সিলোনা শট নেয় মোট ২৫টি, যার ৯টি ছিল লক্ষ্যে। আর সোসিয়েদাদের ৭ শটের ৬টি লক্ষ্যে ছিল।

You might also like!