Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Barcelona 2-1 Girona: জিরোনাকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

Barcelona 2-1 Girona
Barcelona 2-1 Girona

 

বার্সেলোনা, ১৯ অক্টোবর: লা লিগায় জিরোনার বিপক্ষে পয়েন্ট প্রায় হারাতেই বসেছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন রোনাল্ড আরাহো। আর তারফলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগ টেবিলেরও শীর্ষে উঠে এল কাতালানরা। ঘরের মাঠে শনিবার জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে গোল দুটি করেছেন পেদ্রি ও আরাহো। জিরোনার হয়ে একটি গোল শোধ করেন অ্যাক্সেল উইটসেল। এদিন রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা না থাকা সত্ত্বেও আধিপত্য নিয়ে নিয়ে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা। ৯ ম্যাচে সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা। তাদের তুলনায় এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…