Breaking News
 
CM Suvendu Adhikari: উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা, পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোয় অনুদান ১ লক্ষ, অষ্টমীতে মদ বন্ধ! কার্নিভ্যাল-ডিজেতেও ‘না’, বড় ঘোষণা শুভেন্দুর Samik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল স্বীকার শমীকের, ‘রাজনীতির বিষয় নয়’ CM Suvendu Adhikari: বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি হানা! ভাতা বন্ধ থেকে জেল, বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের Suvendu Adhikari: ধুলিয়ান কাণ্ডে ‘জিরো টলারেন্স’! সিআইডির হাতে তদন্ত, সুজিতের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি CM Suvendu Adhikari: একসঙ্গে একাধিক ক্ষেত্রে বেতন বৃদ্ধি! বন সহায়ক, প্যারা টিচারদের পর আর কারা পেলেন সুখবর?

 

Game

10 months ago

Bangladesh wins first ODI series: দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

Bangladesh wins first ODI series after 19 months
Bangladesh wins first ODI series after 19 months

 

মিরপুর, ২৪ অক্টোবর : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেড় বছর পর একদিনের সিরিজ জিতল। বৃহস্পতিবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটে-বলে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৭৯ রানে হারিয়ে দিল বাংলাদেশ। মিরপুরে বৃহস্পতিবার বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করে মাত্র ১১৭ রান। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার পথে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। আর ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। ব্যাট হাতে বাংলাদেশকে জেতানোর নায়ক ছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য ৯১ আর সাইফ ৮০ রানের ইনিংস খেলেছেন। এদিকে তিন ম্যাচের এই সিরিজে ১২ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন রিশাদ। শেষ ম্যাচে ৯১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সৌম্য।

You might also like!