Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

3 weeks ago

PAK vs SL: বাবরের সেঞ্চুরি, দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের

Babar Azam
Babar Azam

 

রাওয়ালপিন্ডি, ১৫ নভেম্বর : রাওয়ালপিন্ডিতে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে বাবরের অপরাজিত শতকে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দীর্ঘ সাড়ে ২৬ মাসের অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। দলের জয়ে ফখর জামান ৭৮ রান আর মহম্মদ রিজওয়ান অপরাজিত ফিফটি করেন। লঙ্কানদের পক্ষে ২টি উইকেটই নেন দুশমন্থ চামিরা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। দলের হয়ে ৬৩ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন জানিথ লিয়ানাগে। এছাড়া কামিন্দু মেন্ডিস ৪৪ ও সাদিরা সামারাবিক্রমা ৪২ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন হারিস রউফ ও আব্রার আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ রানের ব্যবধানে জিতেছিল পাকিস্তান। শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৬ নভেম্বর।

You might also like!