Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

2 weeks ago

Arsenal 4-1 Tottenham: ইংলিশ প্রিমিয়ার, লন্ডন ডার্বিতে আর্সেনাল হারালো টটেনহ্যামকে

Arsenal 4-1 Tottenham
Arsenal 4-1 Tottenham

 

লন্ডন, ২৪ নভেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে লন্ডন ডার্বিতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম। হাইভোল্টেজ এই ম্যাচে টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে হ্যাটট্রিক করেছেন এবেরেচি এজে। অন্য গোলটি করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। টটেনহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান রিশার্লিসন।

প্রিমিয়ার লিগে টানা পাঁচ জয়ের পর গত রাউন্ডে সান্ডারল্যান্ডের মাঠে ২-২ ড্র করেছিল আর্সেনাল। আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে এসে আবার জয়ের পথে ফিরল গত তিনবারের রানার্সআপরা। ১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। এদিকে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে টটেনহ্যাম।

You might also like!