Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

3 weeks ago

Copa del Rey shocker: রিয়াল মাদ্রিদকে হারিয়ে আলবাসেতের চমক

Albacete stuns Real Madrid in Copa del Rey upset
Albacete stuns Real Madrid in Copa del Rey upset

 

মাদ্রিদ, ১৫ জানুয়ারি : আলবাসেতের কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোয় ৩-২ গোলে হেরেছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল। স্পেনের দ্বিতীয় বিভাগ, অর্থাৎ লা লিগা ২-এর পয়েন্ট টেবিলে আলবাসেতে আছে ১৭ নম্বরে, তারাই হারিয়ে দিল রিয়াল মাদ্রিদকে। শাভি ভিয়ার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই রিয়ালকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে স্বাগতিকরা আবার এগিয়ে যায় হেফতে বেতানকরের গোলে। চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালকে দ্বিতীয়বার সমতায় ফেরান গন্সালো গার্সিয়া। কিন্তু শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেতানকর।নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রিয়ালের বিপক্ষে জিতল আলবাসেতে। দুই দলের আগের ১৪ দেখায় ১১টিতে জিতেছিল রিয়াল, ড্র হয়েছিল ৩টি। রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার শুরুটা ভালো হল না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সিলোনার বিপক্ষে হারের পরদিন গত সোমবার শাবি আলোন্সোকে কোচের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আরবেলোয়াকে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ হেরে যাওয়া রিয়াল আগামী শনিবার লা লিগায় লেভান্তের মুখোমুখি হবে।

You might also like!