Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Game

2 weeks ago

AFCON 2025: আফ্রিকা কাপ অব নেশনস, কোয়ার্টার ফাইনালে মরক্কো

Morocco 1-0 Tanzania, Africa Cup Of Nations
Morocco 1-0 Tanzania, Africa Cup Of Nations

 

মরক্কো, ৫ জানুয়ারি : আফ্রিকা কাপ অব নেশনসে দুরন্ত ফর্মে মরক্কো। রবিবার তাঞ্জানিয়ার বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ। রাবাতে তার ওই গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা। দিয়াজের গোলটি ছিল ঐতিহাসিক। কারন টুর্নামেন্টে চার ম্যাচে চার গোল করলেন রিয়াল মাদ্রিদ এই মিডফিল্ডার। তাতে প্রথম মরক্কান খেলোয়াড় হিসেবে তিনি আফকনের ইতিহাসে এক আসরে টানা চার ম্যাচে গোল করলেন। ১৯৭৬ সালে মরক্কান লিজেন্ড আহমেদ ফারাসের টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভেঙেছেন দিয়াজ। এই গোলে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন দিয়াজ। শেষ আটে মরক্কো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্যামেরুনকে। ইনডমিটেবল লায়ন্সরা ২-১ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।

You might also like!