Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Entertainment

3 weeks ago

Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

Celina Jaitly Reveals Husband Peter Haag
Celina Jaitly Reveals Husband Peter Haag

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সেলিনা জেটলির সুখী দাম্পত্যের আড়ালে যে দীর্ঘদিনের লড়াই আর অপমান লুকিয়ে ছিল, তা এখন প্রকাশ্যে। সম্প্রতি এক আবেগঘন পোস্টে সেলিনা জানিয়েছেন, তাঁদের ১৫তম বিবাহবার্ষিকীর দিনটি তাঁর কাছে এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল।

ঠিক কী হয়েছিল সে দিন? ১৫তম বিবাহবার্ষিকীর সকালেও সেলিনা ঘুণাক্ষরে টের পাননি, তাঁর সঙ্গে এত বড় প্রতারণা করবেন স্বামী পিটার। তাঁকে উপহারের টোপ দিয়ে পোস্টঅফিসে নিয়ে যান পিটার। সেখানে তাঁর হাতে বিচ্ছেদের নোটিস তুলে দেন। বিশেষ দিনে তাঁর অনুভূতি নিয়ে এ ভাবে ছেলেখেলা করবেন তাঁর স্বামী, মনে পড়লেই ভিজে উঠছে তাঁর চোখ। পুরো ঘটনাকে তিনি ‘পরিকল্পিত’ আখ্যা দিয়েছেন।

বার্তায় সেলিনা লিখেছেন, গত বছরের ১১ অক্টোবর। ঘড়িতে রাত ১টা। প্রতিবেশীদের সাহায্যে অস্ট্রিয়া ত্যাগ করেছিলেন। নিজের সম্মান, সন্তান এবং ভাইকে রক্ষা করতেই দেশ ছেড়ে পালানো ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না। সেলিনা বলেন, নিরুপায় হয়ে খুব সামান্য টাকা নিয়ে তিনি ভারতে ফিরে আসেন। নতুন করে জীবন শুরু করতে বাধ্য হন।সেলিনার আরও দাবি, অস্ট্রিয়ার পারিবারিক আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি সন্তানদের প্রতিপালনের অধিকার থেকেও বঞ্চিত। বার্তায় প্রাক্তন অভিনেত্রী লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গিয়েছে।” তাঁর বিরুদ্ধে সন্তানদের উস্কানি দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ তাঁর।

You might also like!