Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

9 months ago

Vijay: বিমানবন্দরে অনিয়ন্ত্রিত ভিড়, চরম বিপাকে থলপতি বিজয়—ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

TVK chief Vijay falls at airport
TVK chief Vijay falls at airport

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চেন্নাই বিমানবন্দরে ফের একবার ভক্তদের উন্মাদনার মুখে পড়লেন দক্ষিণী সিনেমার সুপারস্টার তথা রাজনীতিক থলপতি বিজয়। রবিবার রাতে মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরতেই বিমানবন্দরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য ভিড় জমান অসংখ্য ভক্ত। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ভিড়ের চাপে এক সময় মাটিতে পড়ে যান বিজয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরোনোর সময় বিজয়ের গাড়ি ঘিরে ফেলেছেন ভক্তরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ থাকা সত্ত্বেও ভিড় সামলানো সম্ভব হয়নি। প্রবল চাপের মধ্যে ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা। যদিও গুরুতর আঘাত পাননি তিনি। দ্রুত তাঁকে তুলে ধরে গাড়িতে বসিয়ে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগের দিন মালয়েশিয়ায় নিজের আসন্ন ছবি ‘জন নয়াগন’-এর অডিও লঞ্চে অংশ নেন বিজয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় এক লক্ষ মানুষ। মালয়েশিয়ার ইতিহাসে কোনও ছবির অডিও লঞ্চে এত মানুষের জমায়েত আগে দেখা যায়নি বলেই জানা যাচ্ছে। সেই কর্মসূচি শেষ করেই তিনি ভারতে ফেরেন। 

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরেই বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদপিষ্টের ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। তামিলনাড়ুর কারুরে আয়োজিত ওই সভায় অনুমানের তুলনায় বহু গুণ বেশি মানুষের ভিড় জমায় পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। ভিড়ের চাপে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা থাকতেই বিমানবন্দরের এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। 

You might also like!