Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

1 week ago

Anupam Kher: “রাস্তাটা যেন আমার সঙ্গে ছুটছিল”— অতীতের নেশাসেবনের অদ্ভুত স্মৃতি শোনালেন বর্ষীয়ান অভিনেতা

Veteran actor Anupam Kher
Veteran actor Anupam Kher

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে তাঁর বিচরণ প্রায় চার দশক ধরে। বহু দুর্দান্ত চরিত্র, অসংখ্য স্মরণীয় অভিনয় এবং নিজের নিরলস পরিশ্রম দিয়ে আজ তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের এক স্তম্ভস্বরূপ ব্যক্তিত্ব। আর তিনি হলেন— বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও তিনি বারবার স্বীকার করেছেন যে তাঁর যাত্রা সহজ ছিল না। সংগ্রাম, শিক্ষা, পরিশ্রম—সব কিছুর মিশেল তাঁর আজকের অবস্থান। কিন্তু সেই উজ্জ্বল পর্দার পিছনে ছাত্রজীবনের অনেক মজাদার, আবার কখনও ভয়ংকর অভিজ্ঞতাও রয়েছে। ঠিক তেমনই এক গোপন অভিজ্ঞতার কথা সম্প্রতি এক পডকাস্টে অকপটে জানালেন তিনি।

নিজের ছাত্রজীবনে তিনি পড়তেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-এ। সেই সময়ের এক ঘটনার স্মৃতি শোনাতে গিয়ে অভিনেতা জানান, তিনি জীবনে একবার কৌতূহলের বশে গাঁজা ও ভাঙ সেবন করেছিলেন। এই ঘটনাটি ছোটখাটো দুষ্টুমি হিসেবে শুরু হলেও, তাঁর কাছে তা পরিণত হয় এক ভয়ংকর অভিজ্ঞতায়— যা তাঁকে আজও নাড়া দেয়। অনুপম খের বলেন, “গাঁজায় দু’টো টান দেওয়ার পরই আমার মনে হয়েছিল আমি যেন আকাশে উড়ছি। মনে হচ্ছিল আমি বিমানে বসে রয়েছি। সবকিছু আমার সঙ্গে উড়ছে, কখনও মনে হচ্ছিল সবকিছু আমার সঙ্গে দৌড়াচ্ছে। রাস্তাটাও আমার সঙ্গে দৌড়াচ্ছে মনে হচ্ছিল। চোখ ছোট হয়ে আসছিল আমার। সে এক ভয়ংকর অভিজ্ঞতা।”

তিনি আরও বর্ণনা করেন যে, “নেশার চোটে আমরা ছাত্ররা ন্যাশনাল স্কুল ড্রামার ছাদে দাঁড়িয়ে ওয়ার্ডেনকেও ধমকেছি। তারপর আমার হঠাৎই অনুভূতি হয় যেন আমি এক্ষুনি মরে যাব। আমি বেদম কান্নাকাটি শুরু করি। আমার বন্ধুরা আমাকে সামলাতে রীতিমতো হিমশিম খায়। আমি তারপর থেকেই প্রতিজ্ঞা করি যে এই শেষ। আমি আর এরপর কোনওদিন কোনও নেশাদ্রব্য সেবন করব না।” আজ তিনি যখন সেই স্মৃতি ভাগ করে নেন, তখন মজার ছলে বলেন ঠিকই, কিন্তু তার মধ্য থেকেই স্পষ্ট হয়ে ওঠে তাঁর বার্তা— নেশা থেকে দূরে থাকা উচিত। কারণ সামান্য কৌতূহলও কখনও মারাত্মক বিপদের পথ খুলে দিতে পারে। বহু তরুণ তাঁকে অনুকরণ করে, তাঁর অনুপ্রেরণায় বড় হয়— তাই তাঁর এই সতর্কবার্তা নিঃসন্দেহে অনেককে সচেতন করবে। 


You might also like!