Entertainment

2 weeks ago

Star Couple Update: বেবিবাম্পের অদেখা মুহূর্ত ভাগ করে নিলেন শ্রীময়ী, তারকা দম্পতির আবেগঘন ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়

Sreemoyee shares unseen moments of her baby bump
Sreemoyee shares unseen moments of her baby bump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাতৃত্বের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অন্তঃসত্ত্বা অবস্থার একটি অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। ছবিতে দেখা যায়, বেবিবাম্প উন্মুক্ত রেখে ব্রালেট ও জিন্স পরিহিতা শ্রীময়ী ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর সামনে হাঁটু গেড়ে বসে স্ত্রীয়ের বেবিবাম্পে স্নেহভরে চুম্বন করছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। এই আবেগঘন মুহূর্ত প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগীদের একাংশ।

বর্তমানে হাসপাতালেই রয়েছেন শ্রীময়ী ও সদ্যোজাত পুত্র কৃষিভ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। সোমবার সকালে হাসপাতাল থেকেই এই বিশেষ ছবিটি পোস্ট করেন শ্রীময়ী। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই নতুন সদস্যের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কিছু নেটিজেন ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করতেও পিছপা হননি। বিশেষ করে ৫৬ বছর বয়সে কাঞ্চন মল্লিকের দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য দেখা যায়। যদিও সেই সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন বহু অনুরাগী। তাঁদের বক্তব্য, “কেন বিচার করতে বসেছেন? মা-বাবা হতে ভাগ্য লাগে… দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।”


উল্লেখ্য, ২০২৪ সালে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের সম্পর্ক প্রকাশ্যে আসে। একই বছরের ১৪ ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন তাঁরা। পরে ২ মার্চ সামাজিক রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওই বছরের নভেম্বর মাসে তাঁদের প্রথম সন্তান কৃষভির জন্ম হয়। এরপর চলতি বছরের ২৫ জুলাই দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর নিজেরাই সোশ্যাল মিডিয়ায় জানান এই তারকা দম্পতি।  যৌথ বার্তায় তাঁরা লিখেছিলেন,  ‘আজ আমাদের হৃদয় পূর্ণ হল। কৃষভির ছোট ভাই কৃষিভের জন্ম হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চারজনের হল। আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে আনন্দে আত্মহারা। জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ শ্রাবণ মাসে পুত্রসন্তানের জন্মে এখন আনন্দে ভাসছে কাঞ্চন-শ্রীময়ীর পরিবার। নতুন সদস্যকে নিয়ে সুখের এই অধ্যায় উপভোগ করছেন তারকা দম্পতি।

You might also like!