Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Entertainment

2 weeks ago

KARTIK AARYAN UPDATE: কার্তিকের ‘কিকবক্সিং’ বায়োপিকে বিপত্তি! শুটিং চলাকালীন গুরুতর চোট, হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা

Kartik Aaryan Hospitalised
Kartik Aaryan Hospitalised

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে একের পর এক নতুন ছবিতে নিজেকে ভাঙছেন কার্তিক আরিয়ান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও পা রেখেছেন ‘রুহ বাবা’। কিন্তু নতুন ছবির শুটিং করতে গিয়েই বড়সড় বিপত্তির মুখে পড়লেন অভিনেতা। হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন কার্তিক। জানা যাচ্ছে, তাঁর হাঁটুর চোট এতটাই গুরুতর যে অস্ত্রোপচারের সম্ভাবনাও প্রবল। বলিউড সূত্রে খবর, কাশ্মীরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের জীবন অবলম্বনে একটি ছবি তৈরি করছেন কার্তিক আরিয়ান। এই স্পোর্টস বায়োপিকের পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর খান। এর আগে ‘৮৩’-এর মতো স্পোর্টস ড্রামা তৈরি করে নজর কেড়েছেন তিনি। এবার তাজামুল ইসলামের সংগ্রাম, সাফল্য এবং এক কাশ্মীরি তরুণীর জীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কাহিনিকে পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পরিচালক। 

এই ছবিতে কার্তিকের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। শুধু প্রযোজক হিসেবেই নয়, তাঁকেই দেখা যাবে তাজামুল ইসলামের চরিত্রে। সেই কারণেই শুটিং শুরুর আগে দীর্ঘদিন ধরে কিকবক্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন অভিনেতা। কাশ্মীরের পাশাপাশি মুম্বইয়েও ছবির বেশ কিছু অংশের শুটিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আচমকাই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, কিকবক্সিং রিংয়ে একটি কঠিন অ্যাকশন সিকোয়েন্সের প্রস্তুতি চলছিল। দৃশ্যটির জন্য কার্তিককে বেশ কিছু কঠিন শারীরিক কসরত করতে হচ্ছিল। সেই অনুশীলনের সময়ই হাঁটুতে গুরুতর আঘাত পান অভিনেতা। এরপর পরিস্থিতি বিবেচনা করে তাঁকে মুম্বইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের দাবি।


বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কার্তিক। তাঁর চোটের পরিস্থিতি খতিয়ে দেখার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে শুটিং থেকে কিছুদিন বিরত থাকতে হবে অভিনেতাকে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই তিনি ফের কাজে ফিরবেন বলে জানা যাচ্ছে। ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো ছবিতে কঠিন শারীরিক রূপান্তর এবং অ্যাকশন দৃশ্যে নিজের দক্ষতা দেখিয়েছেন কার্তিক। তাজামুল ইসলামের চরিত্রের জন্যও তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শুটিংয়ের মাঝেই এই দুর্ঘটনা আপাতত সেই ছবির কাজ থামিয়ে দিল। এখন অভিনেতার দ্রুত সুস্থ হয়ে ফেরার দিকেই তাকিয়ে গোটা টিম এবং অনুরাগী মহল।

You might also like!