Entertainment

3 weeks ago

Salman Reacts: অসুস্থতার জল্পনায় ইতি! রহস্যময় পোস্টে সমালোচকদের জবাব দিলেন সলমন খান

Salman Khan
Salman Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে ঘিরে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছিল নানা জল্পনা। একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে দাবি করেছিলেন, অভিনেতার ওজন অনেকটাই কমে গেছে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট এবং তাঁকে অসুস্থ দেখাচ্ছে। সেই জল্পনার মাঝেই রবিবার গভীর রাতে নিজের নতুন পোস্টে যেন সব প্রশ্নেরই জবাব দিলেন সলমন। ইনস্টাগ্রামে সাদা-কালো আবহে একগুচ্ছ স্টাইলিশ ছবি পোস্ট করেন তিনি। বিভিন্ন ভঙ্গিমায় আত্মবিশ্বাসী উপস্থিতিতে ধরা দেন অভিনেতা। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আপনাদের শরীর ভালো আছে তো?’— আর এই একটিমাত্র প্রশ্নেই যেন কৌতূহল আরও বাড়িয়ে দেন ভাইজান। অনেকের মতে, অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনেরই পরোক্ষ জবাব এটি।

পোস্ট প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। প্রাক্তন অভিনেত্রী সঙ্গীতা বিজলানি লাল হৃদয়ের ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। পাশাপাশি টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখও সলমনের পোস্টে প্রশংসা জানিয়েছেন। ছবির সঙ্গে সকলের দৃষ্টি কেড়েছে ভাইজানের ক্যাপশন। আরও একধাপ এগিয়ে সেখানে লাল হৃদয়ের ইমোজি প্রাক্তন সঙ্গীতা বিজলানির। এছাড়াও টেলি অভিনেত্রী মাহি ভিজ, মিমি দত্ত, টিনা দত্তসহ অনেকেই সলমনের বুদ্ধিদীপ্ত পোস্টের প্রশংসা করেছেন।


প্রসঙ্গত, শনিবার মুম্বইয়ে ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র একটি ডিজিটাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান। অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই অনেক অনুরাগী তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেউ লিখেছিলেন, ‘সলমনকে খুব ক্লান্ত লাগছে’, আবার কেউ মন্তব্য করেছিলেন, ‘মনে হচ্ছে শরীরটা ভালো নেই।’  তবে ২৪ ঘণ্টার মধ্যেই নতুন লুকে সামনে এসে সমস্ত জল্পনাকে কার্যত উড়িয়ে দিলেন অভিনেতা। তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি এবং বুদ্ধিদীপ্ত ক্যাপশন স্পষ্ট করে দিল, গুঞ্জনের চেয়ে নিজের কাজ ও ব্যক্তিত্ব দিয়েই উত্তর দিতে বেশি স্বচ্ছন্দ বলিউডের এই সুপারস্টার। 


You might also like!