Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

1 week ago

Zubeen Garg: ভোটার তালিকায় অমরত্বের বার্তা, জুবিনকে ভুলতে পারলেন না বিএলও

Zubeen Garg
Zubeen Garg

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলা-সহ একাধিক রাজ্যে ভোটার তালিকা যাচাই (SIR) জোরকদমে চলছে, কিন্তু অসমে বর্তমানে SR প্রক্রিয়া চলছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে অসমে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর কাজ চলছে। এই ঝাড়াই বাছাইয়ের মাঝেই ধরা পড়ল এক হৃদয়স্পর্শী দৃশ্য।

স্বনামধন্য গায়ক জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ অসমের প্রতিটি মানুষ। মাত্র দু’মাস আগে তিনি প্রয়াত হন, কিন্তু তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না গুয়াহাটির বিএলও মহম্মদ তাফিজ উদ্দিন। ভোটার তালিকায় নাম যাচাই করতে গিয়ে জুবিনের বাড়িতে উপস্থিত ছিলেন বিএলও। গায়কের নামের পাশে ‘মৃত’ লিখতে গিয়ে তিনি যেন নিজেকে ধরে রাখতে পারলেন না। বরং লিখলেন, “আপনি চিরকাল অমর হয়ে থাকবেন।” এই হৃদয়ছোঁয়া ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

জুবিনের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদমাধ্যমের কাছে বিএলও বলেন,“জুবিন আমাদের অসমের ভূমিপুত্র। তাঁর চলে যাওয়া আমাদের জন্য সত্যিই মেনে নেওয়ার মতো নয়। তাই ভোটার তালিকায় নাম যাচাইয়ের সময় নিজেকে ধরে রাখতে পারিনি।” অসমের মানুষ এবং ভক্তরা এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগকে স্মরণীয় হিসেবে দেখছেন। সম্প্রতি সুরালোকে পাড়ি দিলেও জুবিন সকলের মনে বেঁচে আছেন, এবং ভোটার তালিকায় লেখা এই বার্তাই তা প্রতিফলিত করেছে।  

You might also like!