Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

3 weeks ago

Madhuri Dixit: ওটিটি স্ক্রিনে ফের মাধুরী, ‘ধকধক গার্ল’ এবার নতুন সিরিজে!

Madhuri Dixit
Madhuri Dixit

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘ফেম গেম’-এর মাধ্যমে ওটিটি যাত্রা শুরু করেছিলেন ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত। এবার তিনি দর্শকদের সামনে নতুন সিরিজে, একেবারে নতুন চরিত্রে হাজির হচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চমকপ্রদ ঘোষণা দিয়ে নিজেই জানান তার নতুন সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’-তে তাকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে।

সোশ্যাল মিডিয়ায় মাধুরীর পোস্টে দেখা যাচ্ছে তাঁকে একেবারে ভিন্নরূপে। কুড়ি সেকেন্ডের টিজারে মাধুরী একের পর এক সাজ খুলে ফেলছেন, মেকআপ মুছে ফেলছেন, আর পরবর্তী মুহূর্তে দেখা যাচ্ছে তাঁকে জেলের কয়েদির লুকে। চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কিছু বলার চেষ্টা চলছে। নতুন সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’-তে এই চরিত্রে দেখা যাবে তাঁকে, যেখানে ঠোঁটের কোণে লুকানো এক রহস্যময় হাসি দেখা যায়। শোনা যাচ্ছে, এই সিরিজে মাধুরীকে সিরিয়াল কিলারের চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে।

নাগেশ কুকুনুরের পরিচালনায় তৈরি এই সিরিজে থাকবে প্রচুর রহস্য ও রোমাঞ্চ। শোনা যাচ্ছে, ফ্রেঞ্চ থ্রিলার ‘লা ম্যান্টে’-এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এটি। এর আগে একটি অনুষ্ঠানে মাধুরী জানিয়েছেন, এই চরিত্রটি তাঁর অভিনয় জীবনে একেবারে আলাদা ধরনের। তবে তিনি স্বীকার করেছেন, তিনি সচেতনভাবে এই চরিত্রটি বেছে নেননি; বরং চরিত্রটি তাঁর কাছে আসার পর ভিন্নধর্মী অভিনয় থেকে পিছিয়ে যাওয়ার কথা ভাবাই সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি এই সিরিজ মুক্তি পাবে, যদিও এখনও তার সঠিক মুক্তির তারিখ প্রকাশিত হয়নি।


You might also like!