Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Entertainment

3 weeks ago

Kangana Ranaut-Hrithik Roshan: ২০১৬-এর স্মৃতি উসকে দিল কঙ্গনা, হৃতিককে সরাসরি খোঁচা দিলেন ‘ক্যুইন’ অভিনেত্রী

Kangana-Hrithik
Kangana-Hrithik

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০১৬ থেকে ২০২৬—দশ বছর সময়ে শুধু আমাদের জীবনে নয়, বলিউডের তারকাদের জীবনেও এসেছে বড় পরিবর্তন। সাম্প্রতিক এক নতুন ট্রেন্ডে তারকারা দশ বছর আগের ছবি আর বর্তমান ছবি ভাগ করে সোশাল মিডিয়ায় শেয়ার করছেন। সেই ধারায় কঙ্গনা রানাউতও যোগ দিয়েছেন। তবে কঙ্গনার স্মৃতিচারণা এবার একটু ভিন্ন রঙে রাঙানো।

সাম্প্রতিক একটি পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘হঠাৎ কেন সকলে ২০১৬-এর স্মৃতিতে নস্ট্যালজিক হচ্ছেন? ওই বছরটা আমার কেরিয়ারে একটা ঝড় বয়ে নিয়ে আসার বছর ছিল। ওই বছর আমি একের পর এক ব্লকবাস্তার ছবি উপহার দিয়েছি দর্শককে। সেই তালিকায় ছিল ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘ক্যুইন’-এর মতো ছবি। এরপর আচমকাই একদিন আমার এক সহকর্মী আমাকে আইনি নোটিস পাঠান। তারপর থেকে আমার জীবনটা রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছিল। তারপর থেকেই বলিউডে আমার জীবনটা পালটাতে লাগল। ইন্ডাস্ট্রি কেমন যেন দু’ভাগে ভাগ হয়ে গেল। আমার জীবন রীতিমতো বদলে গেল। নরকবাস করার সমান ছিল ওই যন্ত্রণা। আর কেই বা জানত ২০২৬ সালে আমি সমস্ত কার্বজাতীয় খাবার খাব! কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে এটা ২০১৬ সাল নয়। কারণ ওই বছরটার মতো আর একতাও বছর আমার জীবনে আসেনি।’

কঙ্গনার এই পোস্ট ফের পুরনো জল্পনা উসকে দিয়েছে। ২০১৬-তেই হৃতিক রোশন কঙ্গনাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন। একসময় প্রেমের সম্পর্ক থাকা এই দুই তারকার মধ্যে দূরত্ব ও আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। যদিও আজ পরিস্থিতি অনেকটাই বদলেছে—কঙ্গনা সিনে জগৎ থেকে আলাদা পথ বেছে নিয়েছেন, আর হৃতিক নতুন জীবনে এগিয়ে গিয়েছেন। এই পোস্টের মাধ্যমে কঙ্গনা শুধু নিজের সফলতার গল্পই মনে করাননি, বরং এক সময়ের ঝগড়া ও কষ্টের কথাও স্মরণ করিয়েছেন, যা বলিউড ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। 


You might also like!