Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Entertainment

11 months ago

Kajol: নায়িকাদের অস্ত্রোপচার নিয়ে কাজল বললেন...

Kajol
Kajol

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বলিউড তারকাদের সন্তানেরা একে একে অভিনয়–দুনিয়ায় পা রাখছেন। সারা আলী খান থেকে জাহ্নবী কাপুর, সুহানা খান কিংবা হালফিলের রাশা থাডানি সবারই বলিউড অভিষেক হয়েছে। বেশ কয়েক বছর ধরেই জল্পনা কাজল–কন্যা নিসা দেবগনের বলিউড অভিষেক নিয়ে। যদিও গত কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমেই সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে। বিভিন্ন সময় গায়ের রং নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে কাজল–কন্যাকে। তাই ২২ বছরের মেয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।কাজল বলেন, ‘আমার মেয়ে ২২–এ পা দিয়েছে। ইতিমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আপাতত বলিউডে এখনই আসতে চায় না।’ পরবর্তী সময়ে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

তিন দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন কাজল। নতুন প্রজন্মের অভিনেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। বর্তমান সময়ে বলিউডে সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারের রমরমা। অভিনয়–দুনিয়ায় থাকতে গেলে কি নিজের বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন?এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে নাক বদলান, কেউ বলবে হাত বদলান, গায়ের রং বদলান, হাজার লোকের হাজার কথা।’

সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা করেননি কাজল। তবে বিষয়টিকে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখতে চান। অভিনেত্রী বলেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে অন্যরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটা যেন না হয়।’ এই প্রসঙ্গেই নতুনদের উদ্দেশে কাজল পরামর্শ দিলেন, ‘ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তারপরেও কোনো পরিবর্তন চাইলে রূপটান তো রয়েছেই।’

You might also like!