Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

2 weeks ago

Smriti Mandhana: বিয়েবাড়িতে ক্রমবর্ধমান বিপর্যয়,বাবার পর হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশ!

Smriti Mandhana’s wedding with Palash Muchhal
Smriti Mandhana’s wedding with Palash Muchhal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিয়েবাড়িতে যেন একের পর এক বিপর্যয়! রবিবার বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানার বিয়ের কয়েক ঘণ্টা আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তাঁর বাবা, যাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হয় বিবাহ অনুষ্ঠান। আর রাত পোহাতেই আবারও দুঃসংবাদ—এবার হাসপাতালে পৌঁছেছেন স্মৃতির হবু স্বামী পলাশও। 

জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ‘সুরকার পাত্র’ পলাশ মুচ্ছলকে। কী হয়েছে পলাশের? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। তবে সমস্যাটি গুরুতর নয়। চিকিৎসার পর, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন পলাশ।  

রবিবার যখন বাড়িতে বিয়ের প্রস্তুতির চূড়ান্ত ব্যস্ততা চলছে, ঠিক তখনই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুল্যান্সে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন। পারিবারিক চিকিৎসক ডা. নমন শাহ জানিয়েছেন, মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, “রবিবার দুপুর দেড়টা নাগাদ শ্রীনিবাস মন্ধানার বুকের বাঁদিকে ব্যথা হয়। একে চিকিৎসার পরিভাষায় আমরা ‘এনজাইনা’ বলি। এমন উপসর্গ দেখে তাঁর ছেলে ফোন করে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইসিজি এবং অন্যান্য রিপোর্টে দেখা গিয়েছে, কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া রক্তচাপও বৃদ্ধি পেয়েছে। তা কমানোর চেষ্টা চলছে। পরিস্থিতি আরও খারাপ হলে অ্যাঞ্জিওগ্রাফি করতে হতে পারে।” 

উল্লেখ্য, বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানার বিয়েকে কেন্দ্র করে আনন্দে মেতেছিলেন সকলেই। কিন্তু আচমকাই সব তালগোল পাকিয়ে গেল। এখন সবাই শ্রীনিবাস মান্ধানার দ্রুত সুস্থতা কামনা করছেন।  


You might also like!