Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

2 weeks ago

Vidya Balan's Look As Kantha: নীল শাড়ি, হাতে সিগারেট! ‘জেলর ২’-এ বিদ্যার ‘কান্তা’ লুক প্রকাশ্যে, নজর কাড়লেন অভিনেত্রী

Jailer 2 is scheduled to release in theatres on October 15
Jailer 2 is scheduled to release in theatres on October 15

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এখনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ‘জেলর ২’। তার আগেই ছবিতে বিদ্যা বালনের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে এনে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিলেন নির্মাতারা। রজনীকান্ত অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবিতে ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। রবিবার সমাজমাধ্যমে প্রকাশ্যে আসে অভিনেত্রীর চরিত্রের প্রথম লুক। ঝলক প্রকাশ্যে আসতেই ‘জেলর ২’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিদ্যার চরিত্রটি ছবির গল্পে কী ধরনের ভূমিকা পালন করবে, তা নিয়েও দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ছবি মুক্তির আগেই তাঁর লুক ঘিরে তৈরি হওয়া এই উন্মাদনা নিঃসন্দেহে ‘জেলর ২’-এর প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। 

ছোট্ট ভিডিয়োয় দেখা গিয়েছে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নীচে নামছেন বিদ্যা। পরনে নীল শাড়ি, হাতে সিগারেট। চোখেমুখে আত্মবিশ্বাস, হাঁটাচলায় একরকম ঔদ্ধত্য— চরিত্রটি যে বেশ তেজি, সেই ইঙ্গিত মিলেছে প্রথম কয়েক সেকেন্ডেই। খুব বেশি সংলাপ নেই, কিন্তু কয়েক মুহূর্তের উপস্থিতিতেই যেন গোটা দৃশ্যের দখল নিয়ে নিয়েছেন অভিনেত্রী। বিদ্যার এই নতুন অবতার নজর এড়ায়নি অনুরাগীদের। কেউ তাঁর ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতির প্রশংসা করেছেন, কেউ আবার বলেছেন, ছবিতে বিদ্যার সংযোজন তাঁদের ‘জেলর ২’ দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। রজনীকান্তের সঙ্গে বিদ্যাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষাতেও রয়েছেন অনেকে।

তবে শুধু বিদ্যা নন, তাঁর চরিত্রের পরিচয়পর্বে অনিরুদ্ধ রবিচন্দ্রনের আবহসঙ্গীতও আলাদা করে নজর কেড়েছে। অভিনেত্রীর প্রবেশের সঙ্গে তালে তালে চড়তে থাকা সেই সুর দৃশ্যটির ভার আরও বাড়িয়েছে। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলর ২’-এ ফের ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। ছবিতে রয়েছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামূড়ু-সহ একঝাঁক অভিনেতা। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ‘কান্তা’ চরিত্রের বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।

You might also like!