Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Entertainment

2 weeks ago

Ranbir Kapoor: রামের চরিত্রের জন্য সাত্ত্বিক হওয়ার অভিনয়? রণবীরকে কটাক্ষ করে ‘মিথ্যেবাদী’ আখ্যা!

Ranbir Kapoor
Ranbir Kapoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘রামায়ণ’ সিনেমার জন্য আবারও খবরের শিরোনামে রণবীর কাপুর—কিন্তু এবার নেতিবাচকভাবে। প্রশংসার বদলে এবার কটাক্ষই জুটেছে তার কপালে। রণবীর কি সত্যিই নিরামিষাশী? ‘রাম’-এর চরিত্রের জন্য কি তিনি সত্যিই মদ-মাংস ত্যাগ করেছিলেন? এই জিজ্ঞাসা মাসখানেক ধরেই ঘুরপাক খাচ্ছে। সাম্প্রতিক অতীতেও গোমাংস খাওয়ার কারণে তাকে রোষের মুখে পড়তে হয়েছিল। এবার ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এর একটি ঝলকেই রণবীরের প্লেটে পাঁঠার মাংস দেখে আবারও শুরু হলো আলোচনা। সমালোচকরা তাকে ‘মিথ্যেবাদী’ আখ্যা দিতে ছাড়েননি।

তেইশ সালে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ‘রাম’-এর চরিত্রে রণবীর কাপুরের নাম ঘোষণা হতেই শোনা গিয়েছিল, অভিনেতা একেবারে সাত্ত্বিক জীবনযাপন করছেন। মদ তো দূরের কথা, রোজকার ডায়েট চার্ট থেকেও মাছ-মাংসের মতো আমিষ পদ বাদ দিয়েছেন তিনি। যার কারণে একসময়ে ‘রমণীমোহন’ খ্যাত রণবীরকে জীবনধারা ও খাদ্যাভ্যাসের জন্য প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এর ঝলক প্রকাশ হতেই ফের বিপাকে রণবীর; তাকে ঘিরে শুরু হয়েছে নিন্দা-সমালোচনার ঝড়। 

ওই ঝলকে দেখা যায়, কাপুর খানদানের মধ্যাহ্নভোজে প্লেটে ছিল মাছের বিভিন্ন পদ, খাসির মাংস এবং পায়া স্যুপসহ একাধিক আমিষ রান্না। সেই ভোজের অতিথি ছিলেন রণবীর নিজেও। আর তা দেখেই নেটপাড়ার একাংশ রেগে উঠেছে। কেউ রণবীরকে ‘মিথ্যেবাদী’ আখ্যা দিয়েছেন, কেউ আবার রামের চরিত্রে অভিনয় করতে গিয়ে ‘নাটক না করার’ পরামর্শ দিয়েছেন। একাংশ অভিনেতার পিআর টিমকেও কড়া সমালোচনা করেছেন। অভিযোগ, রামের চরিত্রের জন্য অভিনয়ের আগে রণবীর কাপুরের ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবে বদলানোর চেষ্টা হিসেবে এটি একটি ‘পিআর স্টান্ট’ মাত্র। এভাবে শুরু হয়েছে নানান কটাক্ষ ও সমালোচনার ঝড়। একজন মন্তব্য করেছেন, ‘এদের পিআর টিমকে বরখাস্ত করা উচিত। কারণ এইধরণের মনগড়া কথা রটানোর আগে তারকাদের সম্পর্কে যাবতীয় খোঁজখবর নেওয়া উচিত ছিল তাঁর।’


Ranbir Kapoor PR lied that he avoided all kinds of meat while Filming Ramayana but in Dining with the Kapoors, we see all that claim being nothing but a lie.
byu/RapchikGunda inBollyBlindsNGossip

You might also like!