Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Country

10 months ago

Weather Forcast in Srinagar : কাশ্মীরের আবহাওয়া শুষ্কই, ১০-১২ মার্চ বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

Weather Forcast in Srinagar
Weather Forcast in Srinagar

 

শ্রীনগর, ৮ মার্চ : বিগত কয়েকদিনের মতো শনিবারও জম্মু ও কাশ্মীরের আবহাওয়া শুষ্কই। কনকনে না হলেও ঠান্ডা রয়েছে, উপত্যকার আবহাওয়া একেবারেই মনোরম। তবে, ১০-১২ মার্চের মধ্যে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীরে। তার আগে ৯ মার্চ পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরে আবহাওয়া।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ৯ মার্চ একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এর প্রভাব বেশিরভাগই পাহাড়ি রাজ্যগুলিতে পড়বে, যেখানে ৯-১৩ মার্চ পর্যন্ত সামান্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০-১২ মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে।

You might also like!