Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Country

1 week ago

TMC MPs Protest: ইডির হানার প্রতিবাদ, স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্না তৃণমূল সাংসদদের

TMC MP Derek O’Brien during the protest outside the Home Ministry office on Friday
TMC MP Derek O’Brien during the protest outside the Home Ministry office on Friday

 

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। শুক্রবার সকালে পোস্টার, প্ল্যাকার্ড হাতে দফতরের সামনে হাজির হন ৮ জন তৃণমূল সাংসদ। স্বরাষ্ট্র মন্ত্রকের সামনেই বসে পড়েছেন তাঁরা।

উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, বাপি হালদার, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং ডঃ শর্মিলা সরকার। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, "এগারো বছর ধরে বিজেপি সঠিক টেন্ডার জারি করেনি। বিজেপি সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রেখে নিজেদের লোকদের কাজ পাইয়ে দিয়েছে এবং তাদের লুটপাট করার সুযোগ করে দিয়েছে।" মহুয়া মৈত্র বলেন, “আমরা বিজেপিকে পরাজিত করব। একজন নির্বাচিত সাংসদের সঙ্গে দিল্লি পুলিশ কেমন আচরণ করছে, তা দেশ দেখছে।” ডেরেক ও'ব্রায়েন বলেন, “এখানে সাংসদদের সঙ্গে কী ঘটছে, তা আপনারা দেখতে পাচ্ছেন।”

You might also like!