Country

1 week ago

Uttarakhand Flood Alert: টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে অলকানন্দার, পরিস্থিতির দিকে নজর প্রশাসনের

Alaknanda river crosses warning level
Alaknanda river crosses warning level

 

রুদ্রপ্রয়াগ, ৩১ জুলাই : টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডে বাড়ছে অলকানন্দা নদীর জলস্তর। ভারী বৃষ্টিপাতের ফলে রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। রুদ্রপ্রয়াগ পৌর পরিষদের চেয়ারপার্সন সন্তোষ রাওয়াত বলেন, "সমগ্র অঞ্চলজুড়ে অবিরাম ভারী বর্ষণের ফলে নদী, নালা ও জলধারাগুলি ফুলেফেঁপে উঠেছে এবং জল স্তর ক্রমাগত বাড়ছে।"

তিনি আরও বলেন, "আমরা পৌর এলাকা-সহ ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। তাদের সহায়তা প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পৌরসভার দল পুরো শহরজুড়ে মাইকিং বা প্রচার চালাচ্ছে এবং যেখানেই কোনও সমস্যা দেখা দিচ্ছে, সেখানেই আমাদের দলগুলো তাৎক্ষণিকভাবে পৌঁছে ত্রাণ সহায়তা প্রদান করছে।"

You might also like!