Country

1 week ago

Tarun Tejpal Case: অবশেষে এল রায়, তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল গোয়ার বোম্বে হাইকোর্ট

Former Tehelka editor Tarun Tejpal
Former Tehelka editor Tarun Tejpal

 

পানাজি, ৬ আগস্ট : যৌন নিগ্রহের মামলায় ‘তেহেলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চ। ২০১৩ সালের যৌন নিগ্রহ মামলার রায় অবশেষে এল বৃহস্পতিবার। ২০১৩ সালের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ‘তেহেলকা’র প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার বিচারপতি নীলা গোখলে ও অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চে এই মামলার রায়দান হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৩৭৬(২)(এফ) ও ৩৭৬(২)(কে) এবং ৩৫৪এ ও ৩৫৪বি ধারার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০১৩ সালে গোয়ায় একটি কনফারেন্স চলাকালীন এক মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তরুণের বিরুদ্ধে। নির্যাতিতা অভিযোগ করেন, গোয়ার এক হোটেলের লিফটে তাঁকে যৌন নিগ্রহ করেছেন ‘তেহেলকা’র প্রতিষ্ঠাতা। এই মর্মে গোয়া পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। এরপর ২০১৩ সালে গ্রেফতার করা হয় তরুণকে। ২০১৪ সালের জুলাই মাসে জামিনে মুক্তি পান তিনি। এরপর ২০১৭ সালে ধর্ষণের অভিযোগ আনা হয় তেজপালের বিরুদ্ধে। মামলার শুনানি শুরু হয় গোয়ার আদালতে। ২০২১ সালে সেই মামলায় রেহাই পান তিনি। এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় গোয়া সরকার। অবশেষে বৃহস্পতিবার ধর্ষণ মামলায় তরুণকে দোষী সাব্যস্ত করল বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চ।

তরুণ তেজপাল যৌন নিগ্রহ মামলার তদন্তকারী অফিসার, গোয়া পুলিশের সুনিতা সাওয়ান্ত বলেন, "আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। এটি এমন একটি ঘটনা যেখানে একজন তরুণী নিজের অধিকারের পক্ষে রুখে দাঁড়িয়েছেন। সেই প্রেক্ষাপটে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

You might also like!